কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

২১০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ক্রাথন’

ঘূর্ণিঝড় ক্রাথনের গতিপথ। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় ক্রাথনের গতিপথ। ছবি : সংগৃহীত

ক্যাটাগরি-৪ হারিকেনের মতো শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ক্রাথন’। প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে এটি আগামী বুধবার তাইওয়ানের উপকূল আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) টাইফুন ক্রাথনের সতর্কতা জারি করেছে তাইওয়ান কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে ঘনবসতিপূর্ণ পশ্চিম উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। অঞ্চলটি কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন বলেছে, ক্রাথন বুধবার (০২ অক্টোবর) বিকেলে প্রধান বন্দর শহর কাওশিউংয়ে আঘাত হানতে পারে। পরে উত্তর-পূর্ব দিকে তাইওয়ানের কেন্দ্র দিয়ে পূর্ব চীন সাগরে প্রবেশ করবে। ট্রপিক্যাল স্টর্ম রিস্ক অনুসারে, এটি কেন্দ্রের কাছে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা এর বেশি বেগে বয়ে যেতে পারে।

সিডব্লিউএ এর আবহাওয়াবিদ জিন হুয়াং জানান, টাইফুনের প্রভাব ক্রমেই বড় হচ্ছে। হুয়াং স্থানীয় বাসিন্দাদের ১৫০ কিলোমিটারের বেশি তীব্র বাতাসের জন্য প্রস্তুত থাকতে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় তাইওয়ান কর্তৃপক্ষ ইতোমধ্যে এক হাজারের বেশি রাবার বোট এবং ১৫ হাজার সৈন্য প্রস্তুত রেখেছেন।

সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং জানান, সব সামরিক হাসপাতাল থেকে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা যে কোনো সময় সহায়তা করতে প্রস্তুত। এ ছাড়া তাইওয়ানের দূরবর্তী দ্বীপ অভিমুখে চলাচল করা নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে।

কাওশিউংয়ের মেয়র চেন চি-মাই সাংবাদিকদের জানান, শহরটিকে একটি ধ্বংসাত্মক ঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত এক হাজার ৬৯০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি টাইফুন ক্রাথনের পথ কাওশিউংয়ে একটি বড় বিপর্যয় ঘটতে পারে বলেও সতর্ক করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X