কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন উইফা

ঝড়ো হাওয়া বইছে। ছবি : সংগৃহীত
ঝড়ো হাওয়া বইছে। ছবি : সংগৃহীত

প্রবল শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন উইফা। ধারণা করা হচ্ছে, রোববার (২০ জুলাই) এটি উপকূূল অতিক্রম করতে পারে। এ সময় ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাসও হতে পারে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বুধবার রাতে ফিলিপাইনের পূর্বে একটি গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ হিসেবে উইফা তৈরি হয়। এটি বিকশিত হওয়ার সাথে সাথে শক্তি বৃদ্ধি করে দক্ষিণ চীনের উপকূলের দিকে অগ্রসর হয়।

পূর্বাভাসের গতিপথ মানচিত্র দেখাচ্ছে, উইফা রোববার বিকেলের দিকে টাইফুন হিসেবে হংকংয়ের দক্ষিণ উপকূূল অতিক্রম করবে।

শুক্রবার রাত ১০টায় গ্রীষ্মমন্ডলীয় ঝড় উইফা ফিলিপাইনের ম্যানিলা থেকে প্রায় ৫৫০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে কেন্দ্রীভূত ছিল। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল প্রায় ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

লুজন প্রণালীর আশেপাশে ঝড়টি উত্তর-পশ্চিম বা পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ২২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে অগ্রসর হওয়ার এবং ধীরে ধীরে তীব্রতর হওয়ার পূর্বাভাস দেওয়া হয়।

আজ শনিবার দিন শেষ হওয়ার আগেই উইফা হংকংয়ের ৮০০ কিলোমিটারের মধ্যে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। ফলে অঞ্চলটিতে ১ নম্বর টাইফুন সতর্কীকরণ সংকেত জারি করা হয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, হংকংয়ে ক্রান্তীয় ঝড় উইফা এগিয়ে আসার সাথে সাথে সতর্ক অবস্থায় রয়েছে তারা। উইফার প্রবাবে প্রবল বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া শহরটিতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নগরীর শীর্ষ সারির কর্মকর্তা এরিক চ্যান কোওক-কির নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি শুক্রবার বিকেল থেকে প্রস্তুতি জোরদার করেছে। তারা এ বিষয়ে একটি সমন্বয় সভা করেন।

জরুরি পরিবহন সমন্বয় কেন্দ্রও কাজ করছে। অন্যদিকে ফায়ার সার্ভিস, পুলিশ, সিভিল এইড সার্ভিস এবং অক্সিলিয়ারি মেডিকেল সার্ভিসসহ জরুরি প্রতিক্রিয়া দলগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রেখে কর্তৃপক্ষ।

এদিকে আকষ্মিক জলোচ্ছ্বাস বা বন্যায় ঝুঁকি থাকায় শহরজুড়ে প্রায় ২৪০টি স্থান পরিদর্শন এবং পরিষ্কার করা হয়েছে। অন্যদিকে ঝড়ের সময় নিষ্কাশন নালা পরিদর্শন এবং পরিষ্কার করার জন্য ১৮০টি দলকে প্রস্তুত রাখা হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, তারা আবহাওয়া পূর্বাভাসের ওপর নজর রাখছেন। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় উদ্ধার কার্যক্রম সমন্বয় করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X