কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

মিন্দানাও দ্বীপে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইন্সে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৯ আগস্ট) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্স (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

আরও পড়ুন : ফিলিপাইনে সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্প পরিমাপক যন্ত্র রিখটার স্কেলে ৫ থেকে ৫.৯৯ মাত্রাকে মাঝারি ভূমিকম্প হিসেবে ধরা হয়। সে হিসেবে দেশটিতে মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে।

ফিলিপাইন্সের ভূমিকম্পতত্ত্ব সংস্থা জানিয়েছে, দেশটির দাভাও প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে করে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি সংস্থাটি।

ক্রাইসিস২৪ নামক ওয়েবসাইটের তথ্যমতে, ফিলিপাইন্সের মিন্দানাও দ্বীপে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। বুধবার সকাল ৮টা ৫৭ মিনিটে দ্বীপটির দাভাও অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৫ জুন দেশটিতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী ম্যানিলায় কয়েকটি রেলের কার্যক্রম স্থগিত করা হয়। দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে দেশটিতে তেমন কোনো হতাহত বা ভয়াবহ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X