কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত গুরুত্বপূর্ণ অংশীদার : আফগান সরকার

দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান ভারতকে একটি ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার’ হিসেবে অভিহিত করেছে।

বুধবার (৮ জানুয়ারি) দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে বৈঠকের পর এ মন্তব্য আসে। ২০২১ সালে কাবুল দখলের পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের আলোচনা। খবর আল জাজিরা।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারতের সঙ্গে বৈঠকে চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে। চাবাহার বন্দরের প্রকল্পটি ভারত বিকাশ করছে, যাতে পাকিস্তানের করাচি ও গওয়াদার বন্দরের ওপর নির্ভরতা কমানো যায়।

এ ছাড়া, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতিমুখী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে ইসলামিক আমিরাত (আফগানিস্তান) ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। ভারতও আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পে কাজ করতে এবং বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, আফগান শরণার্থীদের পুনর্বাসনে উপকরণ সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

এদিকে ২০২৩ সালের শেষ দিকে পাকিস্তান এবং ইরান থেকে প্রায় ১০ লাখ আফগান শরণার্থী দেশে ফিরেছে। ভারতের পক্ষ থেকে শরণার্থীদের জন্য সহায়তা, বিশেষ করে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে।

তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, তারা আফগানিস্তানে ভারতের নিরাপত্তা উদ্বেগের প্রতি সংবেদনশীল এবং দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছে। ভারতের পক্ষ থেকে আফগানিস্তানে বিভিন্ন ত্রাণ সহায়তা, যেমন খাদ্যশস্য, ওষুধ, কোভিড টিকা ও শীতের পোশাক পাঠানো হয়েছে।

এ ছাড়া, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা এবং পাকিস্তানের সাম্প্রতিক সামরিক অভিযানের বিষয়টি বৈঠকের আলোচ্য বিষয় ছিল। ভারত সেই হামলার নিন্দা জানিয়ে আফগান পক্ষের কাছে আরও সহায়তা দেওয়ার প্রস্তুতি প্রকাশ করেছে।

এ ধরনের আলোচনার মাধ্যমে ভারত ও আফগানিস্তান একে অপরকে আরও কাছাকাছি আসছে এবং উভয় দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১০

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১১

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১২

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৩

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৪

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৫

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৬

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৭

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৮

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

২০
X