কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শপথের পরদিনই ভিডিও কনফারেন্সে পুতিন-জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথের পরদিন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার ( ২১ জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় সংবাদমাদ্যম চিনহুয়ার বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে তারা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

চীনের সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুই দেশের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। তবে কি নিয়ে তারা আলোচনা করেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে হামলার পর চীন নিজেকে নিরপক্ষে হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তবে দেশটির সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এমনকি তারা এ যুদ্ধের কখনো নিন্দা করেনি। ফলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কিছু সদস্য রাষ্ট্র চীনকে যুদ্ধের সহায়ক শক্তি হিসেবে বিবেচনা করে আসছে।

যুদ্ধ চলাকালে দুই দেশই নিজেদের এ সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এমনকি পুতিনকে নিজের সেরা বন্ধু বলে উল্লেখ করেছেন জিনপিং। অন্যদিকে জিনপিংকে বিশ্বাসযোগ্য অংশীদার বলে প্রশংসা করেছেন পুতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১০

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১১

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৩

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৫

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৭

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৮

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৯

সিআইডি প্রধান হলেন মোশাররফ

২০
X