শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৮:২০ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ
গবেষণা

পারমাণবিক অস্ত্রে গুদাম ভরে ফেলছে চীন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে বেশ কয়েকটি প্রভাবশালী দেশ তাদের পারমাণবিক অস্ত্রভান্ডারের মজুত বাড়িয়েছে। এদের মধ্যে সিংহভাগই করেছে চীন।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গত সোমবার এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি।

গবেষকরা বলছেন, গত বছর চীনসহ বেশ কয়েকটি দেশের পারমাণবিক অস্ত্রের মজুত ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে চীনের পাশাপাশি অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোও তাদের অস্ত্র আধুনিকীকরণ অব্যাহত রেখেছে।

এসআইপিআরআই বলছে, ২০২৩ সালের শুরুতে বিশ্বের ৯টি দেশের কাছে মোট পারমাণবিক অস্ত্রের পরিমাণ ছিল ১২ হাজার ৫১২টি। এর মধ্যে রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি ৪ হাজার ৪৮৯টি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার পরেই রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। তাদের কাছে রয়েছে ৩৭০৮টি অস্ত্র। এ ছাড়া চীনের কাছে ৪১০টি, ফ্রান্সের ২৯০, ব্রিটেনের ২২৫, পাকিস্তানের ১৭০, ভারতের ১৬৪, ইসরায়েলের ৯০ এবং উত্তর কোরিয়ার কাছে ৩০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এসব অস্ত্রের মধ্যে ৯ হাজার ৫৭৬টিকে যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত রাখা আছে; যা আগের বছরের তুলনায় ৮৬টি বেশি।

এসআইপিআরআইর পরিচালক ড্যান স্মিথ বলেন, ১৯৮০ এর দশকে এ ধরনের অস্ত্রের পরিমাণ ৭০ হাজারের বেশি ছিল। এখন সেই তুলনায় পারমাণবিক অস্ত্র অনেক কম। তবে মজুত অস্ত্রের মধ্যে ব্যবহারযোগ্য পারমাণবিক ওয়্যারহেড রয়েছে এবং এগুলোর সংখ্যা বাড়ছে। এর মধ্যে চীনে বেশি বেড়েছে। গত বছরও তাদের উৎপাদন বেড়েছে। তাদের কাছে এখন পারমাণবিক ওয়্যারহেড ৩৫ থেকে বেড়ে ৪১০ হয়েছে।

স্মিথ আরও জানান, অর্থনীতির পাশাপাশি সামরিক বাহিনীর সবক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করেছে চীন। ফলে দেশটির প্রভাব বাড়ছে। তিনি বলেন, ‘চীন বিশ্বশক্তি হিসেবে এগিয়ে যাচ্ছে, এটাই আমাদের সময়ের বাস্তবতা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১০

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১১

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১২

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৩

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৪

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৫

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৬

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৭

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৯

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

২০
X