কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল মালয়েশিয়ায় রমজান শুরুর তারিখ

আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত
আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত

রমজান শুরুর তারিখ জানিয়েছে মালয়েশিয়া। দেশটি জানিয়েছে, আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির আকাশে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার (০২ মার্চ) থেকে রমজান শুরু হবে।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) মালয় টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ‘কিপারস অব দ্য রুলার্স সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ জানান, দেশটির মুসলমানরা আগামী রোববার (০২ মার্চ) থেকে রোজা রাখা শুরু করবেন।

তিনি বলেন, মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের আদেশ অনুযায়ী সমস্ত রাজ্যের জন্য রোজার প্রথম দিন ধার্য করা হয়েছে। পরে তা রুলার্সের সম্মতির পর গৃহীত হয়েছে।

মালয় ডেইলি জানিয়েছে, রমজান শুরুর ঘোষণাটি আজ রাতে রেডিও-টেলিভিশন মালয়েশিয়ায় (আরটিএম) সরাসরি সম্প্রচার করা হয়েছে।

এর আগে ২০ ফেব্রুয়ারি রুলার্স সিলের কিপারের অফিসের একটি বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার রমজানের নতুন চাঁদ ২৮ ফেব্রুয়ারি তালাশ করা হবে।

ঘোষণা অনুসারে দেশব্যাপী মোট ২৯টি স্থানে নতুন চাঁদ দেখার আয়োজন করা হয়েছে। এগুলো হলো- বাইতুল হিলাল বাংগুনান সুলতান ইসমাইল, পন্টিয়ান, জোহর, কমপ্লেক্স ফালাক আল-খাওয়ারিজমি, কাম্পুং বালিক বাতু, তানজং বিডারা, মালাক্কা, কুয়ালালামপুর টাওয়ার এবং পুত্রজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টার। তবে এসব জায়গার কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X