কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করল চীন

চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। ছবি : সংগৃহীত
চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন।

দেশটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিরল কিছু পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও জানিয়েছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত বিশ্ববাজারে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে।

শুক্রবার (৪ এপ্রিল) সংবাদমাধ্য আল-জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে চীনের অর্থ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, নতুন শুল্ক ব্যবস্থা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে। আগেই চীনা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ ছিল, ফলে নতুন শুল্ক মিলিয়ে মোট হার দাঁড়ায় ৫৪ শতাংশে।

চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের ঘোষণার জবাবে এর আগেই তারা মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এবার সেই শুল্কের ওপর আরও ৩৪ শতাংশ যোগ করা হলো।

চীনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে বলেন, চীন ভুল খেলেছে। তারা আতঙ্কে রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই।

একই প্ল্যাটফর্মে আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, চীনের পাল্টা ঘোষণার পর ভিয়েতনাম তার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছে এবং মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

তিনি আরও জানান, ভিয়েতনাম এর আগে ট্রাম্প প্রশাসনের কাছে তিন মাস সময় চেয়েছিল এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোরও প্রস্তাব দিয়েছিল।

বিশ্লেষকদের মতে, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান এই শুল্ক যুদ্ধ শুধু দুই দেশেই নয়, বিশ্বজুড়েই বিনিয়োগ, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসিড হামলায়ও দমে যাননি, প্লাস্টিক সার্জারির মুখ নিয়েই রুখে দিলেন পর্তুগালকে

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১০

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১১

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১২

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৩

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৫

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৬

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৭

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৮

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

২০
X