কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ সদস্য নিহত

থাইল্যান্ডে একটি ছোট পুলিশ বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল তদন্ত করছে পুলিশ। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডে একটি ছোট পুলিশ বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল তদন্ত করছে পুলিশ। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের একটি জনপ্রিয় সমুদ্র সৈকতের কাছে পুলিশ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহী ছয়জনই নিহত হয়েছেন। খবর আরব নিউজের।

রয়্যাল থাই পুলিশের মুখপাত্র আর্চায়ন ক্রাইথং জানিয়েছেন, হুয়া হিন জেলায় প্যারাসুট প্রশিক্ষণের প্রস্তুতির জন্য বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিমানের মডেল শেয়ার করেননি, তবে ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া গেছে তাতে একটি ভাইকিং ডিএইচসি-৬ টুইন অটার দেখা গেছে।

প্রাচুয়াব কিরি খান প্রদেশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, হুয়া হিন বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

ছবিগুলিতে দেখা গেছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে সমুদ্রে পড়ে আছে। বিমানটি দুটুকরো হয়ে গেছে।

আর্চায়ন জানিয়েছেন, বিমানে থাকা ছয়জনই পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন এবং পরে একজন হাসপাতালে মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। আর্চায়ন জানান, বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্যসহ প্রমাণ সংগ্রহ করছেন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১০

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১১

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৩

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৫

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৭

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৮

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৯

সিআইডি প্রধান হলেন মোশাররফ

২০
X