কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভূমিকম্প : দুর্গম এলাকায় উদ্ধারকর্মীদের পৌঁছানোই চ্যালেঞ্জ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের সরকার আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দেশটিতে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৮১২ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন হাজার হাজার মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।

ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা সোমবার রাতভর উদ্ধার কার্যক্রম চালিয়েছে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকর্মীরা দুর্গম এলাকায় পৌঁছানোর জোর চেষ্টা চালাচ্ছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের ব্যাপক বেগ পেতে হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল কুনার প্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে।

নিহতদের মধ্যে কিছু শিশুও রয়েছে। তাদেরকে সাদা কাপড়ে মুড়িয়ে শেষ বিদায় জানাতে জানাজা আদায় করেন স্থানীয়রা। এ সময় তাদের পাশেই হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর কাজ চলে।

২২ বছর বয়সী জাফর খান বলেন, আমাদের ঘর পুরোপুরি ভেঙে গেছে। কয়েকজন শিশু নিহত এবং অনেকে আহত হয়েছেন। ভূমিকম্পের রপ জাফর তার ভাইয়ের সঙ্গে জালালাবাদের নুরগালে আশ্রয় নিয়েছেন। যদিও তার পা ভেঙে গেছে।

ধারণা করা হচ্ছে, এই দুর্যোগ যুদ্ধবিধ্বস্ত তালেবান প্রশাসনের সম্পদকে আরও কঠিন চাপে ফেলবে। কারণ দেশটি আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ব্যাপক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে অনেক আফগানকে ফেরত পাঠানো হয়েছে। ফলে নতুন করে চাপে পড়েছে তালেবান সরকার।

কাবুলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সারাফাত জামান বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আমরা আন্তর্জাতিক সনহযোগিতার আহ্বান জানাচ্ছি। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬ মাইল গভীরে ভূমিকম্প অনুভূত হওয়ায় ক্ষয়ক্ষতি ভয়াবহ আকার ধারণ করেছে। রয়টার্সকে তিনি বলেন, আমাদের সহযোগিতা প্রয়োজন, কারণ অনেক মানুষ মারা গেছে এবং অনেকে তাদের ঘরবাড়ি হারিয়েছে।

তালেবান সরকার প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুনার এবং নানগাহারে ৮১২ জন নিহত হয়েছে।

জাতিসংঘের মানবিক সম্পর্কিত সমন্বয়ক কেট ক্যারি বলেন, এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে নতুন করে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ভূমিকম্পের ফলে ইতোমধ্যে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X