চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নিলামের দুই কনটেইনার গায়েব, অতঃপর...

চট্টগ্রাম বন্দরে রাখা কনটেইনার। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে রাখা কনটেইনার। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দর থেকে নিলামে কেনা দেড় কোটি টাকার কাপড়সহ দুটি কনটেইনার উধাওয়ের ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুদকের একটি দল বন্দরের চেয়ারম্যান, কাস্টম হাউসের কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

দুদক সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম থেকে প্রায় ২৭ টন কাপড় ৮৫ লাখ টাকায় কেনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। নিলামের আগে বন্দরের ইয়ার্ডে কনটেইনারের পণ্যও পরিদর্শন করেছিলেন তিনি। পরে মূল্য, শুল্ককর ও চার্জ মিলিয়ে এক কোটি ৭ লাখ টাকা পরিশোধ করেন।

কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দরের ইয়ার্ডে গেলে দিনভর খোঁজাখুঁজির পর তাকে জানানো হয় কনটেইনারটি নেই। এ ঘটনায় প্রতিষ্ঠানটি কাস্টম হাউসের কমিশনার বরাবর ৩টি চিঠি দিয়েছে। সাত মাস ধরে তাদের কোটি টাকা আটকে আছে।

একই ধরনের অভিযোগ তুলেছেন বিডার ইয়াকুব চৌধুরীর পার্টনার তপন সিংহ। তিনি অন্য এক নিলাম থেকে কাপড়ের কনটেইনার খালাস করতে গেলে সেটিরও খোঁজ মেলেনি। ৩৫ লাখ ৫১ হাজার টাকা দর হাঁকার পর তিনি ৪২ লাখ টাকা জমা দিয়েছিলেন কাস্টম হাউসে।

দুদকের সহকারী কমিশনার সৈয়দ ইমরান বলেন, দুজন বিডার নিলামে পণ্য কিনেছেন। কেনার আগে ইয়ার্ডে পণ্য দেখে এসেছেন। সব চার্জ পরিশোধ করে ডেলিভারির জন্য গেলে জানানো হয় কনটেইনারগুলো নেই। এরপর তারা বন্দর ও কাস্টমসে আবেদন করেছেন। তারা এখনো পণ্য বা টাকা ফেরত পাননি। বিষয়টি খতিয়ে দেখতে এসেছি।

তিনি আরও বলেন, এটি স্বাভাবিক কোনো বিষয় নয়। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বন্দর একটি তদন্ত কমিটি গঠন করেছে, যার প্রধান পরিচালক (নিরাপত্তা)।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X