কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন হাতে জাতিসংঘে রাইসি, দিলেন অবমাননার জবাব

জাতিসংগের অধিবেশন কুরআন হাতে ইরানের প্রেসিডেন্ট। ছবি : রয়টার্স
জাতিসংগের অধিবেশন কুরআন হাতে ইরানের প্রেসিডেন্ট। ছবি : রয়টার্স

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তিনি কোরআন হাতে নিয়ে হাজির হয়ে অবমাননার জবাব দিয়েছেন। খবর আলআরাবিয়ার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানান রাইসি। এ সময় পবিত্র কুরআন মানুষের ধর্মীয় বিশ্বাসের অবমাননা করতে নিষেধ করেছে জানিয়ে বলেন, মহান আল্লাহর চেয়ে ভালো আর কে মানবতাকে সংজ্ঞায়িত করেছে এবং মানবীয় মর্যাদাকে সমুন্নত করেছে?

পশ্চিমাদের কোরআন অবমাননার নিন্দা জানিয়ে রাইসি বলেন, বাকস্বাধীনতা রক্ষার নামে এ ধরনের কর্মকাণ্ড বৈষম্যমূলক। এ সময় তিনি ফ্রান্সের স্কুলে মুসলিমদের হিজাব নিষিদ্ধের বিষয়টিও সমালোচনা করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সুইডেনে ধারাবাহিক কুরআন অবমাননা হলেও সরকার কেবল তার নিন্দা জানিয়েছে। কিন্তু তারা বাকস্বাধীনতার নামে এগুলোর বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেয়নি।

অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, পশ্চিমারা ইসলামফোবিয়া ও বর্ণবাদকে মহামারি আকারে দেখছে। তাদের এসব কর্মকাণ্ড অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত পপুলিস্ট রাজনীতিবীদরা বিভিন্ন দেশে এ ভয়াবহ প্রবণতাকে উৎসাহিত করে আগুন নিয়ে খেলছেন।

পশ্চিমাসহ মুসলিমদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ইচ্ছাকৃতভাবে অন্যদের পবিত্রতা নিয়ে আপস করা বাকস্বাধীনতার অংশ হিসেবে দেখা উচিত নয়।

তিনি বলেন, আমি আমার মুসলিম ভাইদের বলব যে, যখনই পবিত্র কুরআন পোড়ানোর মাধ্যমে বা অন্য ধরনের তুচ্ছ কাজের মাধ্যমে আমাদের উসকানি দেওয়ার ঘটনা ঘটবে তখনই একজন নির্বোধ বা পক্ষপাতদুষ্ট ব্যক্তির দ্বারা বিভ্রান্ত হওয়া আমাদের পক্ষে অমূলক। আল কুরআন এতটাই পবিত্র যে কোনো বুদ্ধিহীন ব্যক্তির দ্বারা এটি অপবিত্র হতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X