কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৪:২৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

চীনে কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী

চীনে কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী

চীনে করোনার পর প্রথমবারের মতো আবারও শুরু হয়েছে ‘কাওখাও’ নামে পরিচিত কলেজ পর্যায়ের ভর্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীনের শিক্ষা মন্ত্রণালয় বলছে, আজ বুধবার থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে চার দিন। প্রতি বিষয়ে শিক্ষর্থীদের ৬০ থেকে ১৫০ মিনিট পরীক্ষা দিতে হবে। এবারের পরীক্ষার জন্য প্রায় ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী নিবন্ধন করেছে।

স্কুলপর্যায়ের পড়াশোনা শেষ করেছে এমন শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নিয়ে থাকে। পরীক্ষায় চীনা, ইংরেজি, গণিতসহ অন্যান্য বিজ্ঞান ও মানবিকের মূল বিষয়ের ওপর তাদের দক্ষতা যাচাই করা হয়। চীনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এ পরীক্ষায় ভালো করার কোনো বিকল্প নেই।

শেনজেন শহরের জেসি রাও নামের এক শিক্ষার্থী বলেন, ‘পড়াশোনা করতে আমি চার বছর ধরে রোববার ছাড়া প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠি। আমি সব কিছু শেষ করেছি। এরপরও আমি কিছুটা নার্ভাস।’

এ পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের মা-বাবারাও সমান চিন্তিত। রাজধানী বেইজিংয়ে পরীক্ষাকেন্দ্রে আশপাশে ভিড় করেছেন অনেক মা-বাবা। পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত ৪০ বছর বয়সী এক মা বলেন, ‘আমার ছেলে অনেকটা নির্ভার। আমার মনে হয়, ওর চেয়ে আমি বেশি চিন্তিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১০

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১১

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১২

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৩

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৪

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৫

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৬

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৭

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৮

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৯

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

২০
X