কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমা ব্র্যান্ড প্রত্যাহার করল তুরস্ক

তুরস্কে ফিলিস্তিনের সমর্থনে র‌্যালি ও দেশটির পতাকা। ছবি : সংগৃহীত।
তুরস্কে ফিলিস্তিনের সমর্থনে র‌্যালি ও দেশটির পতাকা। ছবি : সংগৃহীত।

ইসরায়েলকে সমর্থন করায় পশ্চিমা ব্র্যান্ড প্রত্যাহার করেছে তুরস্ক। দেশটির পার্লামেন্ট এলাকা থেকে ইসরায়েলের সমর্থন দেওয়ায় কোকাকোলা ও নেসলের পণ্য প্রত্যাহার করা হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, পার্লামেন্ট এলাকার ক্যাফেটরিয়া, রেস্টুরেন্ট ও চায়ের দোকানে ইসরায়েলকে সমর্থন করে এমন কোম্পানির পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুস এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিবৃতিতে কোনো কোম্পানির নাম উল্লেখ করা হয়নি।

এক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোকাকোলা বেভারেজ ও নেসলের ইনস্ট্যান্ট কফিকে প্রত্যাহার করেছে পার্লামেন্ট। জনগণের দাবির মুখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অধিকারকর্মীরা ইসরায়েলি ও পশ্চিমা যেসব কোম্পানি গাজায় আক্রমণের সমর্থন করছে তাদের বয়কটের দাবি জানিয়ে আসছিলেন। এর পরপরই দেশটির পার্লামেন্টে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গাজায় ক্ষুধাকে পুঁজি করে যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। দেশটি গাজার বাসিন্দাদের অভুক্ত রাখতে বেকারিকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এমন পরিস্থিতিতে গাজার সব বেকারি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকা ও উত্তর গাজার সব বেকারি পরিসেরার বাইরে চলে গেছে। এ অঞ্চলের সরকার এসব বেকারি বন্ধ করে দিয়েছে। বেকারিকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা এবং ময়দা ও জ্বালানি তেল সংকটের কারণে এগুলো বন্ধ হয়ে গেছে।

এর আগে গত মাসে অক্সফাম অভিযোগ করে, ইসরায়েল যুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এজন্য তারা গাজায় খাবার, পানি, বিদ্যুৎ ও তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X