কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (০১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সোমবার দেশটিতে সাত দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামায় এ সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া বিভাগের তথ্যমতে, সুনামির তীব্রতা পাঁচ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এটি ইশিকাওয়ার প্রিফেকচারের শহর নোটোতে আঘাত হানতে পারে। এ ছাড়া উপকূলীয় অঞ্চল ওয়াজিমায় এটির প্রভাবে এক মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে।

এনএইচকে জানিয়েছে, হকুরিকু বিদ্যুৎকেন্দ্র তাদের পারমাণবিক কেন্দ্রটিতে কোনো ধরনের অনিয়ম আছে কিনা তা তারা পরীক্ষা করে দেখছে।

এর আগে গত ৩ ডিসেম্বর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানে। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছিল।

ওই সময়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। অন্যদিকে ফিলিপাইনি সংস্থা জানিয়েছিল, এটির তীব্রতা ছিল ৬ দশমিক ৯।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল এপিকে জানান, তারা দক্ষিণ সুরিগাও দেল সুর এবং দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X