কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিককে দিনে ১০০ বার কল, অতঃপর...

প্রেমিককে মোবাইল ফোনে না পেয়ে বিষণ্ন এক তরুণী। প্রতীকী ছবি
প্রেমিককে মোবাইল ফোনে না পেয়ে বিষণ্ন এক তরুণী। প্রতীকী ছবি

আঠারো বছরের এক চীনা তরুণী দিনে ১০০ বার প্রেমিককে কল করেন। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পুলিশকে খবর দেন প্রেমিক। পুলিশের উপস্থিতিতে তরুণী করে বসেন আরেক কাণ্ড।

এরপর ওই তরুণীকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞরা বলছেন, তিনি ‘প্রেম রোগে’ ভুগছেন। বিশেষজ্ঞরা এই রোগের নাম দিয়েছেন ‘লাভ ব্রেন’।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জিয়াওয়ু নামের ওই তরুণী অতিমাত্রায় প্রেমিকের ওপর নির্ভরশীল।

প্রতিনিয়ত প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখতে চাইতেন। তার ইচ্ছেমতো যোগাযোগ করা সম্ভব না হলেই উচ্ছৃংখল আচরণ করতেন। হয়ে পড়তেন বিষণ্ন। ভাঙচুর করতেন আসবাব।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম বর্ষ থেকেই তার মধ্যে এ ধরনের আচরণ ছিল। কিন্তু সম্প্রতি তা আশঙ্কাজনক হারে বাড়ে। তবু প্রেমিক সহ্য করে যাচ্ছিলেন।

কিন্তু সর্বশেষ ঘটনার দিন ওই তরুণী প্রেমিককে ১০০ বার কল করেন। প্রেমিক তা রিসিভ না করায় অবসাদগ্রস্ত হয়ে পড়েন। ভাঙচুর শুরু করেন আসবাব। চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। তার পাগলের মতো আচরণে ভীত হয়ে পড়েন প্রেমিক। খবর দেন পুলিশে।

পুলিশ এলে তরুণী বেলকনি দিয়ে লাফ দেওয়ার হুমকি দেন। শেষমেশ তাকে কোনো মতে ধরে হাসপাতালে নেওয়া হয়।

ওই তরুণী যে হাসপাতালে চিকিৎসাধীন সেখানকার চিকিৎসক ডু না জানান, ওই তরুণী প্রেমিকের সঙ্গ না পেলে বা কথা বলতে না পারলে মানসিক চাপ সহ্য করতে পারতেন না। ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিতেন। আত্মহত্যার হুমকি দিতেন। তরুণী চাইতেন তার মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে দেওয়া হোক।

তিনি আরও বলেন, জিয়াওয়ু এক ধরনের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। এটি তার মানসিক স্বাস্থ্যে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। এই ধরনের মানসিক অবস্থা তখনই তৈরি হয়, যদি শিশু বয়স থেকে কেউ ট্রমায় ভোগে। এতে মানসিক ভারসাম্যহীনতা বাড়তে পারে, যার জন্য বাড়তে পারে উদ্বেগ ও বিষণ্নতা ও বাইপোলার ডিসঅর্ডার।

ডাক্তার জিয়াওয়ুর এ অবস্থার কারণ বিস্তারিত বলতে রাজি হননি। তবে বলেছেন, শিশু বয়সে মা-বাবার সঙ্গে ভালো সম্পর্ক না থাকা এ রোগের অন্যতম কারণ। সাধারণ অবস্থায় মানসিক ব্যবস্থাপনা কৌশল ব্যবহার করে রোগীকে সুস্থ করা সম্ভব। কিন্তু জিয়াওয়ুর মতো রোগীর ক্ষেত্রে ভারী ওষুধসহ উন্নত চিকিৎসা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১০

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১১

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১২

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৪

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৫

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৬

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৯

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

২০
X