কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জেগে উঠল ৩০০ বছরের পুরোনো শহর

পান্তাবঙ্গন শহরের ধ্বংসাবশেষ দেখতে দর্শনার্থীদের ভিড়। ছবি : বিবিসি
পান্তাবঙ্গন শহরের ধ্বংসাবশেষ দেখতে দর্শনার্থীদের ভিড়। ছবি : বিবিসি

ফিলিপাইনে প্রায় ৩০০ বছরের পুরোনো শহরের ধ্বংসাবশেষের আবারও দেখা মিলেছে। একটি কৃত্রিম হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় শহরটি এখন দৃশ্যমান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা শহরটি দেখতে সেখানে ভিড় করছেন। এক সময়ের বিশাল অট্টালিকার ধ্বংসাবশেষের ওপর উঠে অনেকে ছবি তুলে রাখছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তীব্র তাপপ্রবাহে একটি বড় বাঁধের ভেতরের জলাধার শুকিয়ে গেছে। ওই বাঁধ নির্মাণের ফলে ১৯৭০-এর দশকে প্রাচীন পান্তাবঙ্গন শহরটি নিমজ্জিত হয়। কিন্তু আবহাওয়া শুষ্ক, গরম ও খরায় হঠাৎ শহরটি দৃশ্যমান হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।

ফিলিপাইনে তীব্র তাপপ্রবাহ চলছে। দেশের প্রায় অর্ধেক অঞ্চল খরার সম্মুখীন। কিছু জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বলা হচ্ছে, কিছু শহরে এতই গরম, সেখানে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে।

চরম তাপপ্রবাহ লক্ষাধিক মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করেছে। বন্ধ রাখতে হচ্ছে স্কুল। অনেক অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ সুযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এ পরিস্থিতি সহসা কাটছে না। আগামী দিনে গরম আরও বাড়তে পারে।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে দেশটির বাঁধ পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থার একজন প্রকৌশলী মারলন প্যালাডিন বলেন, বাঁধটি নির্মাণের পর এবারই শহরের বেশ বড় অংশ পানির উপরে রয়েছে।

রাষ্ট্রীয় আবহাওয়া অফিসের আবহওয়াবিদ বেনিসন ইস্তারেজা বলেন, পান্তাবঙ্গন বাঁধ ছাড়াও অন্যান্য ড্যামের পানি আশঙ্কাজনক হারে শুকিয়ে যাচ্ছে। সরকারি তথ্যের ভিত্তিতে সেখানকার পানির স্তর স্বাভাবিক উচ্চ মাত্রা ২২১ মিটার থেকে প্রায় ৫০ মিটার কমেছে।

ইতিহাস বলছে, ১৬৪৫ সালে স্প্যানিশ মিশনের এক পুরোহিত পান্তাবঙ্গনে বসতি স্থাপন করেন। ধীরে ধীরে এটি গ্রামে পরিণত হয়। এরপর ১৭৪৭ সালে এলাকাটি আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের মানচিত্রে অন্তর্ভুক্ত হয়।

১৯০০ সালে পান্তাবঙ্গন আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পায়। এ শহরটি ঘিরে ফিলিপাইনের বাসিন্দারা আগ্রহ ও কৌতূহল রয়েছে। বিভিন্ন সংগঠন শহরটির ধ্বংসাবশেষ যথাযথভাবে সংরক্ষণে দাবি জানিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X