কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার কিম পরিবারের ‘পেছনের কারিগর’ মারা গেছেন

উত্তর কোরিয়ার প্রপাগান্ডা মাস্টার কিম কি নাম। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার প্রপাগান্ডা মাস্টার কিম কি নাম। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার আজকের কিম পরিবারের পেছনের কারিগর কিম কি নাম মারা গেছেন। বুধবার (৮ মে) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে বিবিসি খবরটি জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৯৪ বছর বয়সী কিম কি নাম বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার বিভিন্ন অঙ্গ কাজ করছিল না। তিনি ২০২২ সাল থেকে চিকিৎসাধীন ছিলেন।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার সকালে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। তিনি এ প্রবীনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার অবদান স্বীকার করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রাষ্ট্রীয়ভাবে তাকে ‘প্রবীণ বিপ্লবী, যিনি শাসনের প্রতি সীমাহীন অনুগত ছিলেন’ বলে বর্ণনা করা হয়।

কিম কি নাম উত্তর কোরিয়ায় তিন প্রজন্মের ক্ষমতাধরে সঙ্গে কাজ করেন। তিনি কিম শাসকদের একটি আলাদা অবস্থান তৈরি এবং রাজনৈতিক বৈধতা দৃঢ় করতে তাদের পক্ষে প্রচার চালানোর দায়িত্বে ছিলেন। বিবিসি তাকে কিম পরিবারের ‘প্রপাগান্ডার মাস্টার’ বলে অভিহিত করেছে। উত্তর কোরিয়া সরকারের প্রচার বিভাগের (প্রপাগান্ডা মেশিন) প্রধান সফল পরিকল্পনাকারী ছিলেন তিনি।

কিম শাসকদের এ গুরুত্বপূর্ণ ব্যক্তি দক্ষিণ কোরিয়াও সফর করেছেন। সাধারণত দেশটির রাষ্ট্রীয় কর্মকর্তাদের দক্ষিণ কোরিয়ায় যাওয়া বিরল।

স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়াবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেনের মতে, কিম কি নাম উত্তর কোরিয়ার নীতিমালা ও কর্মীদের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। তিনি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক ভিত্তির গুরুত্বপূর্ণ স্থপতি ছিলেন।

উত্তর কোরিয়ার নেতা কিম ইল সাংয়ের শাসন টিকিয়ে রাখতে অভূতপূর্ব প্রপাগান্ডা চালান তিনি। পরে কিম জং ইলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন কিম কি নাম। বর্তমান নেতা কিম জং উনের কাছে তিনি ছিলেন বেশ সম্মানিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১০

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১১

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১২

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৩

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৮

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

২০
X