কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৩ স্প্যানিশ পর্যটকসহ নিহত ৪

বামিয়ান প্রদেশটি পাহাড়ি এলাকা হিসেবে খ্যাত। ছবি : সংগৃহীত
বামিয়ান প্রদেশটি পাহাড়ি এলাকা হিসেবে খ্যাত। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে একজন আফগান নাগরিক এবং তিন বিদেশি পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেছেন, শুক্রবারের হামলায় চার বিদেশি নাগরিক এবং তিনজন আফগানও আহত হয়েছেন। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে। একই সঙ্গে সব অপরাধীকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে। তবে এখনো এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

হামলার এই ঘটনা সামনে আসার পরে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে শুক্রবার নিহত তিন ব্যক্তি তাদের দেশের নাগরিক। এ ছাড়া আহতদের মধ্যে অন্তত একজন স্প্যানিশ নাগরিকও রয়েছেন।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আফগানিস্তানে স্প্যানিশ পর্যটকদের হত্যার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বামিয়ান প্রদেশটি পাহাড়ি এলাকা হিসেবে খ্যাত। প্রদেশটি আফগানিস্তানের অন্যতম সেরা পর্যটন গন্তব্য। এই প্রদেশে ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। এ ছাড়া ২০০১ সালে আফগানিস্তানে প্রথমবারের মতো ক্ষমতায় এসে তালেবানরা উড়িয়ে দিয়েছিল এমন দুটি বিশালাকার বুদ্ধ মূর্তির ধ্বংসাবশেষ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১০

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১১

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১২

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৩

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৬

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৭

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৮

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

১৯

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

২০
X