বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি জনগণের মাঝে প্রেসিডেন্ট রাইসি কেন জনপ্রিয় ছিলেন?

ইরানি জনগণের মাঝে ইব্রাহিম রাইসি ছিলেন একজন জনপ্রিয় প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
ইরানি জনগণের মাঝে ইব্রাহিম রাইসি ছিলেন একজন জনপ্রিয় প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন একজন জনপ্রিয় নেতা। দেশে এবং আন্তর্জাতিক মঞ্চে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান গড়েন তিনি। ইরানি জনগণের মাঝে প্রেসিডেন্ট রাইসি কেন জনপ্রিয় ছিলেন তা নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম পার্সটুডে।

বিশ্লেষকের মতে : আয়াতুল্লাহ রাইসি ছিলেন একজন জনপ্রিয় নেতা। তিনি কাউকে কটাক্ষ করে কথা বলতেন না এবং কারো সঙ্গে বাদানুবাদেও জড়াতেন না। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে তাকে কখনো কোনো কর্মসূচি নিতে দেখা যায়নি।

ইব্রাহিম রাইসি দেশের বিভিন্ন অঞ্চলে নানা প্রজেক্টের কাজের অগ্রগতি দেখার জন্য এত ঘন ঘন সারাদেশ চষে বেড়াতেন, দূরদূরান্তের ইরানি জনগণ তার শাহাদাতের খবর শুনে একথা বলাবলি করেন, মনে হয় তিনি এই সেদিন আমাদের প্রদেশ সফরে এসেছিলেন। ইরানি জনগণ যে কারণে তাদের প্রেসিডেন্টের মৃত্যু মেনে নিতে পারছেন না তা হচ্ছে, তারা বহুবার কাছে থেকে আয়াতুল্লাহ রাইসিকে দেখেছেন এবং তার সঙ্গে হাত মিলিয়েছেন। এমন নেতাকে এত সহজে হারানোর বিষয়টি মেনে নেওয়া সম্ভব নয়।

করোনা মহামারির কঠিন দিনগুলোতে আয়াতুল্লাহ রাইসি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলো এত বেশি পরিদর্শন করেছেন, ইরানের সব জনগণের কাছে মনে হচ্ছে, তারা সবাই কাছে থেকে রাইসিকে দেখেছেন। স্বাভাবিকভাবেই এমন একজন প্রেসিডেন্টকে হারানোর বেদনা সহজে মেনে নেওয়া যায় না।

আয়াতুল্লাহ রাইসি ছিলেন একজন জনপ্রিয় নেতা। তিনি কাউকে কটাক্ষ করে কথা বলতেন না এবং কারো সঙ্গে বাদানুবাদেও জড়াতেন না। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে তাকে কোনো কর্মসূচি নিতে দেখা যায়নি। কোনো কারণে তিনি জনগণকে উদ্বিগ্ন হতে দেননি। বিতর্কের ঊর্ধ্বে থাকা এমন একজন মুত্তাকি নেতারই জনপ্রিয়তার শীর্ষে থাকার কথা এবং হয়েছেও তাই। প্রেসিডেন্ট রাইসি ২০১৭ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি। এর আগে তিনি যখন ইমাম রেজা (আ.)-এর মাজার ট্রাস্টের প্রধান ছিলেন তখন তিনি জনগণের মাঝে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ তৈরি করতে সক্ষম হন।

২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হওয়া সত্ত্বেও তিনি জনগণের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও ধার্মিকতার প্রসার ঘটাতে সক্ষম হয়েছিলেন। ২০১৭ সালেই তাকে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পর সেখানেও তিনি জনগণকে আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট করতে সক্ষম হন। ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর এই কাজ তিনি আরো স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করেন।

একজন মানুষের অন্তরে সত্যিকার অর্থে খোদাভীতি থাকলেই কেবল ৩টি আলাদা আলাদা দায়িত্ব পালনের সময় জনগণকে ধর্ম পালনের দিকে আহ্বান করার কাজটি এত সূচারুভাবে সম্পন্ন করা সম্ভব।

বাহ্যিকভাবে আয়াতুল্লাহি রাইসি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন কিন্তু তার একটি বড় অর্জন ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানে জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যা তার শাহাদাতের মাধ্যমে দৃঢ়তর ও গভীরতর হয়েছে। শহীদের রক্ত সব সময় শত্রুর আকাঙ্ক্ষা নস্যাত করে দেয়। ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার কাজে এদেশের শত্রুরা যে কোটি কোটি ডলার খরচ করছে, আয়াতুল্লাহ রাইসির শাহাদাতের ফলে তার কার্যকারিতা ব্যর্থ হতে বাধ্য।

লে. জেনারেল কাসেম সোলায়মানির শাহাদাতের ফলে যদি ইরানের শক্তিমত্তা ও সামাজিক বন্ধন শক্তিশালী হয়ে থাকে তাহলে আয়াতুল্লাহ রাইসির শাহাদাতের ফলে ইরানের সরকার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস যে শক্তিশালী করবে তাতে কোনো সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১০

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১১

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১২

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৩

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৪

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৫

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৬

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৭

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৮

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৯

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X