কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় মল ও আবর্জনা বেঁধে গ্যাস বেলুন পাঠাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার পাঠানো মল ও আবর্জনার বেলুন। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার পাঠানো মল ও আবর্জনার বেলুন। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় মল ও আবর্জনায় ভরা বস্তা বেলুনে বেঁধে পাঠিয়েছে উত্তর কোরিয়া। দেশটির এমন আচরণের কারণে নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। বুধবার (২৯ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার এমন আচরণে সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তারা জানিয়েছে, ময়লা আবর্জনা নিয়ে আসা বেলুন যেন কেউ স্পর্শ না করে সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বেলুনে সন্দেহজনক পদার্থ থাকার আশঙ্কায় এগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ৯টি প্রদেশের আটটিতেই এ বেলুন পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এসব বেলুন বিশ্লেষণ করে দেখছে।

দুই কোরিয়ার মধ্যে একে অপরের বিরুদ্ধে বেলুনের ব্যবহার দীর্ঘদিনের পুরোনো অভ্যাস। দুই দেশ একে অপরের বিরুদ্ধে প্রচারণায় বেলুন ব্যবহার করে থাকে। ফলে নতুন বেলুনের সঙ্গে কোনো প্রপাগান্ডা লিফলেট পাঠানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান বলেন, বুধবার বিকেল পর্যন্ত ২৬০টিরও বেশি বেলুন শনাক্ত করা হয়েছে। এগুলোর বেশিরভাগই মাটিতে অবতরণ করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রকাশ করা বিভিন্ন ছবিতে প্লাস্টিকের ব্যাগ বাঁধা বেলুন দেখা গেছে। এছাড়া কিছু বেলুনের চারপাশে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এমনকি একটি ব্যাগের ওপর মলমূত্র লেখা শনাক্ত হয়েছে।

বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, কিছু বেলুনে পশুর মল পাওয়া গেছে। সেনাবাহিনী এ ধরনের কার্যকলাপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এটি জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এ ঘটনায় উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে দায়ী। আমরা দেশটিতে এমন অমানবিক কার্যক্রম বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করছি।

অতীতে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় লিফলেটের পাশাপাশি চকো পাইয়ের মতো নিষিদ্ধ বিভিন্ন বস্তু বেলুনে পাঠিয়েছিলেন দেশটির অ্যাকটিভিস্টরা। এরপর ২০২০ সালের ডিসেম্বরে এ ধরনের কাজকে অপরাধ আখ্যা দিয়ে আইন পাস করে দক্ষিণ কোরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X