কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০২:৩৯ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকা খুঁজে দিতে পুলিশের কাছে আবেদন, অতঃপর…

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন প্রেমিকা খুঁজে দেওয়ার জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন নিঃসঙ্গ এক যুবক। তিনি লেখেন, “আমার প্রেমিকা কবে আসবে? আমি এখনো সিঙ্গেল। এটা ঠিক নয়, দিল্লি পুলিশের উচিত আমাকে একজন প্রেমিকা খুঁজে পেতে সাহায্য করা।”

পুলিশের কাছে প্রেমিকা খুঁজে দেওয়ার আবেদন করা ওই যুবকের নাম শিবম। নিজের নিঃসঙ্গতাকে বোঝাতে ইংরেজিতে ‘সিঙ্গেল’ লিখতে গিয়ে আবার বানান ভুলে তিনি লিখেন ‘সিগন্যাল’।

মজার বিষয় হলো—ভারতের দিল্লির ওই যুবকের আবেদনে সাড়া দিয়েছে রাজ্য পুলিশ। যুবকের টুইটটি শেয়ার করে দিল্লি পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘স্যার, আমরা তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারি ঠিক তখনই যদি তিনি নিখোঁজ হন।’

বানান ভুলে “সিগন্যাল” লেখা নিয়ে রসিকতা করতে ছাড়েনি পুলিশ। পুলিশ লিখেছে, আপনি যদি সিগন্যালই হয়ে থাকেন, তা হলে বলব সবুজ থাকুন। একদেই লাল হতে যাবেন না। প্রথমত শিবমের এমন অদ্ভুত আর্জি, তার ওপর দিল্লি পুলিশের রসপূর্ণ জবাব-- সব মিলিয়ে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে টুইট পোস্টটি।

এখন পর্যন্ত দিল্লি পুলিশের ওই পোস্টটি পৌনে সাত লাখেরও বেশি ভিউ হয়েছে। পোস্টটির লাইক বাটন চেপেছেন ১৭ হাজারের বেশি মানুষ। আর প্রায় আড়াই হাজার মানুষ এই নিজেদের মতামত দিয়েছেন। অপরদিকে শিবমের পোস্টটি ভিউ হয়েছে প্রায় সাড়ে আট লাখ।

দিল্লি পুলিশের পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘সিঙ্গেলরা যে দুঃখী, এটা সত্য। তবে এর জন্য দিল্লি পুলিশের সাহায্য চাওয়া একটু বেশিই হয়ে গেছে। তারপরও অনুভূতি প্রকাশ করা গুরুত্বপূর্ণ। লোকটির জন্য শুভকামনা। তাকে বোঝার জন্য দিল্লি পুলিশকে ধন্যবাদ।’

আরেকজন লিখেছেন, ‘যদি ব্যক্তিটি সিঙ্গেল না লিখে সিগন্যাল লিখে থাকেন, তবে তিনি অনেকের কাছেই এখন লাল আলো হয়ে গেছেন।’

মন্তব্যকারীদের বেশির ভাগই পোস্টটি নিয়ে হাস্যরসে মেতে উঠেছিলেন। অনেকেই দিল্লি পুলিশের রসবোধের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার কাজ বা দিয়ে এসব বিষয় নিয়ে মেতে থাকার জন্য পুলিশের সমালোচনাও করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১০

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১১

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৩

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৪

ভলিবলের কামাল আর নেই

১৫

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৬

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৭

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৮

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৯

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

২০
X