কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের বিরুদ্ধে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার

ধোঁয়ায় ছেয়ে যাওয়া ক্রিমিয়া সেতু। পুরোনো ছবি
ধোঁয়ায় ছেয়ে যাওয়া ক্রিমিয়া সেতু। পুরোনো ছবি

চলতি বছরের শুরু থেকে পাল্টাপাল্টি হামলায় জোর দিয়েছে রাশিয়া-ইউক্রেন। এরইমধ্যে ইউক্রেনের বিরুদ্ধে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোহ করেছে রাশিয়া।

শনিবার (১৭ আগস্ট) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুর্স্ক অঞ্চলের সেইম নদীর একটি সেতু ধ্বংস করতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি এইচআইএমএআরএস (হাইমরাস) ব্যবহার করেছে। শুক্রবারের এ হামলায় বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টাকালে কয়েকজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

টেলিগ্রামে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, কুর্স্ক অঞ্চলে প্রথমবারের মতো পশ্চিমের তৈরি করা রকেট আঘাত হেনেছে। এটি সম্ভবত মার্কিন এইচআইএমএআরএস।

তিনি বলেন, এ হামলার ফলে গ্লুশকোভো জেলায় সেইম নদীর ওপর নির্মিত সেতুটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ সময় বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টাকালে কয়েকজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান অলেকজান্ডার সুরস্কি বলেন, রাশিয়ায় কিয়েভের সেনারা অনুপ্রবেশের পর ১১ দিনের মাথায় কুর্স্ক অঞ্চলের কোনো কোনো এলাকায় এক থেকে তিন কিলোমিটার অগ্রসর হয়েছে।

ইউক্রেনের দাবি, গত ৬ অগাস্ট থেকে সেনারা কুর্স্ক অঞ্চলের এক হাজার ১৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে থাকা ৮২টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে। অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তারা কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X