কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৯:২৪ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে, বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে আফ্রিকার উদ্যোগকে ভিত্তি হিসেবে নিয়ে শান্তি আলোচনা হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে বৈঠকের পর গতকাল শনিবার (২৯ জুলাই) এ বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুতিন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স

পুতিন বলেন, তাদের এই শান্তি আলোচনার উদ্যোগের কিছু বিষয় বাস্তবায়ন হচ্ছে। তবে এমন কিছু বিষয় আছে যা বাস্তবায়ন করা কঠিন বা অসম্ভব।

আরও পড়ুন : আফ্রিকার ৬ দেশে বিনামূল্যে গম দেবেন পুতিন

তিনি বলেন, তাদের উদ্যোগের একটি বিষয় হলো যুদ্ধবিরতি। কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণাত্মক অবস্থায় রয়েছে। তারা আক্রমণ করছে। তারা একটি বড় ধরনের কৌশলগত আক্রমণাত্মক অভিযান বাস্তবায়ন করছে। আমাদের ওপর হামলা হলে তো আর যুদ্ধবিরতি করতে পারি না।

শান্তি আলোচনা শুরুর বিষয়ে এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছি না। এই প্রক্রিয়া শুরু করতে হলে দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়া দরকার।

তবে পুতিন শান্তি আলোচনা শুরুর প্রস্তাব নাকচ না করেলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এর আগে চলতি বছরের শুরুতে ইউক্রেন যুদ্ধ বন্ধে ১২ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X