কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নৌশক্তি বাড়াচ্ছে রাশিয়া, যুক্ত হচ্ছে আরও ৩০ যুদ্ধজাহাজ

রেবাবার নৌ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রেবাবার নৌ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

প্রতিনিয়ত নিজেদের নৌশক্তি বাড়িয়ে চলেছে রাশিয়া। এরই অংশ হিসেবে রুশ নৌবাহিনীতে আরও ৩০টি যুদ্ধজাহাজ যুক্ত করার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পুতিন বলেন, ‘আজকে রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে জাতীয় সমুদ্রনীতি নিয়ে বড় ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। ধারাবাহিকভাবে আমাদের নৌবাহিনীর শক্তি বাড়ছে। শুধু এ বছরই আমাদের নৌবহরে বিভিন্ন শ্রেণির ৩০টি যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে।’

রুশ নৌবাহিনী দিবস উপলক্ষে রেবাবার সেন্ট পিটার্সবার্গে যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন সম্মিলিত একটি নৌ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন পুতিন। ৪৫টি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও অন্যান্য নৌযানের অংশগ্রহণে ফিনল্যান্ড উপসাগর ও সেন্ট পিটার্সবার্গের নেভা নদীতে এই নৌ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এতে রাশিয়ার নৌবাহিনীর প্রায় ৩ হাজার সদস্য অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : এবার ভয়ংকর যুদ্ধবিমান নামাচ্ছে রাশিয়া

পুতিন ছাড়াও রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ একটি লঞ্চ থেকে কয়েকটি জাহাজ পর্যবেক্ষণ করেন। এ ছাড়া এ অনুষ্ঠানে আফ্রিকার চার দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন এবং আরও পাঁচটি আফ্রিকান দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

এর আগে গত ১৯ জুলাই সশস্ত্র বাহিনীকে দেওয়া পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিল রুশ সরকার।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন বলেছিলেন, গত মাসে বিমান নির্মাতারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এসইউ-৩৫এস যুদ্ধবিমানের আরেকটি চালান দিয়েছে। আরও যুদ্ধবিমান তৈরি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X