কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:১২ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের অনুরোধও কাজে আসেনি, ইউক্রেনকে ছাড় দিচ্ছে না পুতিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন। এ সময় ইউক্রেন যুদ্ধ আর তীব্র না করার অনুরোধ জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই অনুরোধ পাত্তাই দেননি পুতিন। ফোনালাপের পর পরই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ সোমবার (১১ নভেম্বর) ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এ ছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ইরানের তৈরি ১৪৫টি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে মস্কো।

রুশ বাহিনী যখন ইউক্রেনে অভিযান শুরু করে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধার পর বাইডেন প্রশাসন দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের সমর্থনে দাঁড়িয়ে যায় এবং রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউক্রেনে কোটি কোটি ডলার সহায়তা প্রদান করতে থাকে।

প্রায় তিন বছরে হাজার হাজার কোটি ডলার ইউক্রেনকে সহায়তা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের বেশিরভাগ দেশও ইউক্রেনকে সর্বাত্মক সহায়তা করেছে। পাশাপাশি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এত কিছুর পরও পুতিনের রাশিয়াকে বেকায়দায় ফেলতে পারেনি তারা। উল্টো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বেকায়দায় ফেলেছেন পুতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X