কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপের ৩ দেশকে ইরানের হুঁশিয়ারি

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইউরোপের তিন দেশকে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। তেহরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস করা হলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আন্তজার্তিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি তেহরানে সফরে থাকা অবস্থায়ই এই হুঁশিয়ারি দিল আয়াতুল্লাহ আলি খামেনির দেশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য চলতি সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরসের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। যদি তারা ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তেহরানও পাল্টা ব্যবস্থা নেবে।

এদিকে রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠককালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়ম কানুন অনুসারেই করছে। মাসুদ পেজেশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিওএর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির প্রতিশ্রুতি ভঙ্গের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে ইরান এই চুক্তিতে তাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র একতরফাভাবে জেসিপিওএ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক পেজেশকিয়ান সরকারের শান্তি ও ঐক্যমত্য-ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং পরমাণু শক্তি সংস্থা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X