কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইলন মাস্কের সঙ্গে বৈঠকের খবর ইরানের অস্বীকার

ইলন মাস্ক ও আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক ও আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নানা কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। এর মধ্যে অন্যতম, ইরান নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছে। এমতাবস্থায় ট্রাম্প-ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন ইরানের একজন শীর্ষ কূটনীতিক। তবে ইরান এখন ওই বৈঠকের কথা সরাসরি নাকচ করে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ী মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) নিউইয়র্ক টাইমস জানায়, চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘের ইরানের দূতের আমির সাইদ ইরাভানি সঙ্গে সাক্ষাৎ করেছেন মাস্ক।

এ সময় মাস্ককে ইরানে এসে ব্যবসার আহ্বান জানান ইরাভানি। এ জন্য মার্কিন ট্রেজারি বিভাগকে ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করারও আহ্বান তিনি। এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুয়েং বলেন, ব্যক্তিগত কোনো বৈঠকে হওয়া বা না হওয়ার বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না।

ওই মিটিংয়ের ঠিক পর পরই মাস্ককে নতুন তৈরি করা একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ট্রাম্প। সরকারের সক্ষমতা মন্ত্রণালয় নামে নতুন এই বিভাগের কাজ হবে, মার্কিন সরকারের মধ্যে থাকা আমলাতন্ত্র কমিয়ে আনা।

কয়েক মাস আগে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান। তিনি নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, যুক্তরাষ্ট্রর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চান। এখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X