কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিমদের সঙ্গে বেইমানি করলেন মাখোঁ!

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

কিছুটা আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মুসলিমদের সঙ্গে বেইমানি করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি। তখন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছিল তারা আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখাবে। সেই তালিকায় ছিল ফ্রান্সের নামও।

যদিও নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে এমন কথা স্পষ্টভাবে জানাননি প্যারিসের কর্মকর্তারা। তবে অনেকেই ভেবেছিলেন, অন্যতম মিত্র প্যারিসের এমন হুঁশিয়ারিতে চাপে পড়বেন নেতানিয়াহু। এখন প্যারিস বলছে, নেতানিয়াহু আন্তর্জাতিক গ্রেপ্তারির আওতামুক্ত।

দ্য হেগ ভিত্তিক কোর্ট গেল সপ্তাহে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আন্তর্জাতিক বিচারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। গেল বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই দুজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার অভিযোগ ওঠে।

প্রভাবশালী এই নেতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আইসিসি। এরপর বিভিন্ন দেশ তাদের গ্রেপ্তারে নিজেদের অবস্থান ব্যক্ত করে। তবে বুধবার ফ্রান্স জানায়, তারা নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে না। কারণ তিনি একটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী। আবার ইসরায়েল আইসিসির সদস্যও নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X