রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের পেটানো ‘গ্রহণযোগ্য’ মনে করেন ৩৩ শতাংশ জার্মান পুরুষ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জার্মানিতে ঝগড়ার একপর্যায়ে উত্তেজনাবশে নারীর গায়ে হাত তোলা ‘গ্রহণযোগ্য’ মনে করেন দেশটির ৩৩ ভাগ পুরুষ। তাদের অনেকেরই সেই অভিজ্ঞতা আছে। এমনকি অন্তত ৩৪ ভাগ পুরুষ অতীতে এক বা একাধিকবার নারীর সঙ্গে সহিংস আচরণ করেছেন।

প্ল্যান ইন্টারন্যাশনাল জার্মানির করা এক সমীক্ষায় এ তথ্য উঠে আসে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এক হাজার নারী ও এক হাজার পুরুষের কাছে নারী-পুরুষের সমান অধিকার সংশ্লিষ্ট কিছু প্রশ্নের জবাব চায় সংস্থাটি। এসব প্রশ্নের জবাবের আলোকে এ তথ্য প্রকাশ করেছে শিশুদের আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠানটি।

সমীক্ষা অনুযায়ী, ঘরের বাইরে অর্থাৎ অফিস-আদালতে কাজ করেন এমন নারীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নন জার্মানির অনেক পুরুষ। সমীক্ষায় অংশ নেওয়া অর্ধেকের বেশি পুরুষ মনে করেন, সংসারের জন্য আয়-উপার্জন পুরুষদেরই করা উচিত। নারীদের ঘরের কাজই করা উচিত বলেই তারা মনে করেন।

এদিকে সমীক্ষার এ ফল দেখে বিস্ময় ও উদ্বিগ্ন প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কাজের জন্য পরিচিত ফেডারেল ফোরাম মেন-এর কারস্টেন কাসনার সমীক্ষার ফলে খুব বিস্মিত হয়েছে। তিনি বলেন, ‘৩৩ ভাগ পুরুষ নারীর বিরুদ্ধে সহিংসতাকে যে এভাবে দেখছে- এটা নিঃসন্দেহে চিন্তার বিষয়। জরুরি ভিত্তিতে এ অবস্থা পরিবর্তন করা দরকার।’

তবে জার্মানিতে নারীর বিরুদ্ধে সহিংসতা নতুন কিছু নয়। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালে এক লাখ ১৫ হাজারের বেশি নারী তাদের পুরুষ সঙ্গীর নির্যাতনের শিকার হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X