কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মস্কোয় আবারও ইউক্রেনের ড্রোন হামলা, বিমান চলাচল ব্যাহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাশিয়ার রাজধানী মস্কোয় আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। হামলা প্রতিহত করলেও বিধ্বস্ত ড্রোনের কিছু অংশ একটি ভবনের ওপর পড়লে অন্তত দুজন আহত হয়েছেন। এ ছাড়া মস্কোর প্রধান চার বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। খবর রয়টার্স।

রাশিয়া বলছে, মস্কোর পশ্চিমের রুজস্কি জেলায় একটি এবং পাশের ইস্ট্রিনস্কি জেলায় আরেকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এসব ঘটনায় মস্কোর প্রায় ৫০টি বিমানের চলাচল ব্যাহত হয়েছে।

রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া জানিয়েছে, মস্কোর প্রধান চারটি বিমানবন্দর ভনুকোভো, ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো ও ঝুকভস্কির বিমানের আগমন এবং প্রস্থান কার্যক্রম ব্যাহত হয়েছে। এদের মধ্যে ৪৫টি যাত্রীবাহী বিমান এবং দুটি কার্গো বিমান।

সম্প্রতি ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার এলাকার পাশাপাশি মস্কো ও আশপাশে ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে মস্কোর বাণিজ্যিক এলাকায় দুটি ড্রোন হামলাও রয়েছে। এমনকি গত মে মাসে ক্রেমলিনের খুব কাছে ড্রোন হামলার ঘটনা ঘটে।

গতকাল রোববার রাশিয়ার তিন অঞ্চলে একযোগে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এসব হামলায় পাঁচজন আহত এবং রাশিয়ার দুটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ব্যাহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X