কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিসে দাবানলের আগুনে দগ্ধ ১৮ মরদেহ উদ্ধার

দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপের দেশগুলো। ছবি : সংগৃহীত
দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপের দেশগুলো। ছবি : সংগৃহীত

গ্রিসের উত্তরাঞ্চলীয় একটি বনভূমি এলাকায় দাবানলের আগুনে দগ্ধ ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) দাদিয়া ফরেস্টের আভান্তাস নামের একটি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

নিহতদের সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। দাদিয়া ফরেস্ট তুরস্ক সীমান্তে অবস্থিত। তুরস্ক পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের জন্য এই রুটটি অভিবাসনপ্রত্যাশীদের কাছে বেশ জনপ্রিয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে দাদিয়া ফরেস্ট এলাকা দাবানলে পুড়ছে। দাবানলের কারণে মাত্র কয়েক দিন আগেই আভান্তাস গ্রামের কাছের গ্রিক বন্দর নগরী আলেকজান্দ্রোপলিসের একটি হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া হয়। গ্রিসের রাজধানী এথেন্সের কাছেও দুটি নতুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর আগে গতকাল সোমবার এই একই এলাকা থেকে আরেকজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই ব্যক্তিও অভিবাসী বলে মনে করা হচ্ছে।

শুধু গ্রিস নয়, বেশ কয়েক দিন ধরেই দক্ষিণ ইউরোপের দেশগুলোয় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহে সৃষ্ট দাবানল মোকাবিলায় হিমশিম খাচ্ছে স্পেন, ইতালি, পর্তুগালসহ এই অঞ্চলের দমকলকর্মীরা।

আবহাওয়াবিদরা বলছেন, এই অঞ্চলের অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

এদিকে গ্রিসের ফায়ার সার্ভিসের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস ইআরটি টিভিকে বলেন, বর্তমানে দেশটির আবহাওয়া শুষ্ক। আগামী কয়েক দিন এমন আবহাওয়া বিরাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১০

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১১

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১২

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৪

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৫

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৭

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৮

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৯

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

২০
X