কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিস উপকূলে নৌকাডুবি : নিহত বেড়ে ৭৯ 

ডুবে যাওয়ার আগে নৌকার ছবিটি প্রকাশ করেছে গ্রিক কোস্টগার্ড।
ডুবে যাওয়ার আগে নৌকার ছবিটি প্রকাশ করেছে গ্রিক কোস্টগার্ড।

গ্রিসের দক্ষিণ উপকূলে শরণার্থী ও অভিবাসী বহনকারী একটি মাছ ধরার নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৯-তে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অনেক মানুষ নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বুধবার লোপোনিজ উপকূল থেকে পাইলোসের দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এ জাহাজ ডুবে যায় বলে জানিয়েছে গ্রিক কোস্টগার্ড। এ স্থানটি ভূমধ্যসাগরের সবচেয়ে গভীরতম অঞ্চলের মধ্যে একটি। এ ঘটনায় উদ্ধারকারীরা ১০৪ জনকে জীবিত উদ্ধার করেছেন। তাদের মধ্যে মিসর, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিদের খোঁজে গতকাল দুর্ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে কোস্টগার্ডের ছয়টি জাহাজ, নৌবাহিনীর একটি ফ্রিগেট, সেনাবাহিনীর একটি সামরিক যান ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টারের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি জাহাজ অংশ নেয়। তবে ঝোড়ো বাতাসের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছিল।

গ্রিক কোস্টগার্ডের মুখপাত্র নিকোস আলেক্সিউ বলেন, ভূমধ্যসাগরে এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্ধার অভিযানের মধ্যে এটি একটি। তবে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান আমরা বন্ধ করিনি।

নৌকাডুবির ঘটনায় জীবিতদের উদ্ধার করে গ্রিসের কালামাতা শহরে নেওয়া হয়েছে। কালামাতার ডেপুটি মেয়র আইওনিস জাফিরোপোলোস বলেন, ওই নৌকায় ৫০০ জনের বেশি মানুষ ছিলেন।

ধারণা করা হচ্ছে, লিবিয়ার টোব্রুক এলাকা থেকে ইতালি যাচ্ছিল নৌকাটি। এর দৈর্ঘ্য ২৫ থেকে ৩০ মিটার। একপর্যায়ে যাত্রীরা একপাশে সরে গেলে নৌকাটি ডুবে যায়।

কোস্টগার্ডের মুখপাত্র অ্যালেক্সিউ বলেন, ‘নৌকার বাইরের ডেক মানুষে ভর্তি ছিল। আমাদের ধারণা, ভেতরেও একই অবস্থা ছিল।’

এর আগে রোববার একই এলাকা থেকে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি নৌযান থেকে ৯০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া বুধবার পৃথক আরেক ঘটনায় ৭০ জনের বেশি মানুষসহ একটি নৌযানকে ক্রিট দ্বীপের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়।

গত বছর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অভিবাসন রুটগুলোয় প্রায় তিন হাজার ৮০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, ২০১৭ সালের পর যা সর্বোচ্চ। গত মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সূত্র : আলজাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X