কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

একদিনেই ইউক্রেনের ৪২ ড্রোন হামলা রুখে দিল রাশিয়া

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় একদিনে ইউক্রেনের ৪২ ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে মস্কো। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সামাজাকি যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া ইউক্রেনের ৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া আরও ৩৩টি ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে প্রতিহত করা হয়েছে। এগুলো তাদরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বিধ্বস্ত করা হয়েছে।

ইউক্রেনের ৪২ ড্রোন বিধ্বস্তের কথা জানালেও এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা জানায়নি রুশ মন্ত্রণালয়।

ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় বার বার হামলা হয়েছে। ২০১৪ সালে বেদখল হওয়া এই ক্রিমিয়া পুনর্দখলের পরিকল্পনার কথাও জানিয়ে আসছে কিয়েভ। গতকাল বৃহস্পতিবার এই অঞ্চলে এক বিশেষ অভিযানে মাধ্যমে দেশের পতাকা উড়িয়েছে ইউক্রেন।

শুধু ক্রিমিয়ায় নয় সম্প্রতি ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার এলাকার পাশাপাশি মস্কো ও আশপাশে ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে মস্কোর বাণিজ্যিক এলাকায় দুটি ড্রোন হামলাও রয়েছে। এমনকি গত মে মাসে ক্রেমলিনের খুব কাছে ড্রোন হামলার ঘটনা ঘটে।

গত রোববার রাশিয়ার তিন অঞ্চলে একযোগে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এসব হামলায় পাঁচজন আহত এবং রাশিয়ার দুটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ব্যাহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১১

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১২

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৩

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৪

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৫

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৭

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৮

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৯

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

২০
X