কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের হেলিকপ্টারে হামলা

হেলিকপ্টার থেকে নামছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
হেলিকপ্টার থেকে নামছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হেলিকপ্টারকে নিশানা করেছে ইউক্রেন। দেশটি তার হেলিকপ্টারে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে। তবে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এসব ড্রোনের মোকাবিলা করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

সোমবার (২৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের হেলিকপ্টারের ওপর ইউক্রেন কর্তৃক একটি সম্ভাব্য হত্যা প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার একজন সামরিক কর্মকর্তা। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি ডাশকিন জানিয়েছেন, গত ২০ মে কুরম্ক অঞ্চলে পুতিনের সফরের সময় ইউক্রেনের একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়।

রাশিয়ার সংবাদ সংস্থা আরবিসি’র বরাতে জানা গেছে, হামলার সময় পুতিনের হেলিকপ্টারটি আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল। এটিকে নিশানা করে এ হামলা চালায় ইউক্রেন।

কমান্ডার ডাশকিন জানান, ২০ থেকে ২২ মে পর্যন্ত রাশিয়া ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার মুখে পড়ে, যেখানে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় এক হাজার ১৭০টি ড্রোন ধ্বংস করে। তিনি বলেন, প্রেসিডেন্টের হেলিকপ্টার কুরস্ক অঞ্চলের আকাশসীমায় থাকাকালীন হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আমরা একই সঙ্গে বিমান যুদ্ধে লিপ্ত ছিলাম এবং প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করেছি।

তিনি আরও জানান, পুতিনের হেলিকপ্টারের ফ্লাইট পথের দিকে এগিয়ে আসা একটি ড্রোন শনাক্ত করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দ্বারা প্রতিহত করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া প্রেসিডেন্ট তার সফর অব্যাহত রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X