কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের অসুস্থতা নিয়ে আবারও গুঞ্জন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যগত বিষয়টি বারবার আলোচনায় উঠে আসছে। বেশ কয়েকবার তার স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। যদিও এসবের অধিকাংশই পরবর্তীতে ভুয়া বলেই প্রমাণিত হয়েছে। এবারও পুতিনের অসুস্থতা সম্পর্কিত একটি পোস্ট নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, পুতিনের স্বাস্থ্য নিয়ে এবারের পোস্টটি করেছেন পোজডনিয়াকভ নামে একজন ব্লগার। তিনি সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্টটি করেন। সেখানে পুতিনের একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ঈশ্বর, আপনি আমাদের ছেড়ে যাবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি যেন সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকেন।’

তার এমন প্রচ্ছন্ন পোস্টের পরপরই নেটিজেনরা পুতিনের সুস্থতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তবে এ বিষয়ে বরাবরেই মতো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

পুতিনের স্বাস্থ্য নিয়ে নেটিজেনদের এই আলোচনায় যোগ দিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কোও। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোজডনিয়াকভের পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘হচ্ছেটা কী?’ তার এই পোস্ট নিয়েও আলোচনায় মেতেছেন টুইটার ব্যবহারকারী।

একজন ব্যবহারকারী লেখেন, ‘সম্ভবত কিছুই না। কিন্তু তিনি যদি অসুস্থ থাকেন এবং তার আয়ু যদি শেষের দিকে চলে আসে, তাহলে এটি প্রিগোজিনকে সরিয়ে দেওয়ার একটা অর্থ তৈরি করে।’

এর আগে চলতি বছরের শুরুতে মেট্রোর খবরে বলা হয়েছিল, রুশ প্রেসিডেন্ট পুতিনের মাথায় তীব্র ব্যথা। তিনি চোখে ঝাপসা দেখছেন এবং তার কথা জড়িয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১০

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১১

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১২

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৩

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৪

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৫

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৬

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৭

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৮

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৯

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

২০
X