কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

ভয়ে পিছু হটলেন পুতিন!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

গ্রেপ্তারের ভয়ে পিছু হটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে পুতিনের বিরুদ্ধে। যার ফলে গ্রেপ্তার এড়াতে তার বদলে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

আলজাজিরা ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইসিসির সদস্য দেশ হিসেবে রাশিয়াকে নিয়ে দোটানায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। কেননা আইসিসির নিয়ম অনুযায়ী সুযোগ পেলে পুতিনকে গ্রেপ্তারের নিয়ম রয়েছে তাদের সদস্য দেশগুলোর ওপর। অবশ্য পুতিনকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তা রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণার সমান হবে বলে বার্তা দিয়েছেন রামাফোসা।

এদিকে রাশিয়ার অধিকৃত অঞ্চল ক্রিমিয়ার একটি সামরিক ঘাঁটিতে আগুন লেগেছে। ফলে সেখান থেকে ২ হাজারের বেশি বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুশপন্থি গভর্নর। যদিও অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ জানায়নি কর্তৃপক্ষ।

অন্যদিকে দাবি মানলে কৃষ্ণ সাগরে শস্যচুক্তিতে ফিরবে বলে জানিয়েছে রাশিয়া। জাতিসংঘ সদরদপ্তরে দেশটির স্থায়ী প্রতিনিধি গেনাডি গ্যাতিলভ জানিয়েছেন, আন্তর্জাতিক অংশীদার শক্তি মস্কোর দাবি মানলে রাশিয়া শস্যচুক্তিতে ফিরতে প্রস্তুত রয়েছে।

এ ছাড়া ক্রিমিয়া সেতুতে হামলার পর টানা দ্বিতীয় দিন ইউক্রেনের ওডেশা বন্দরে হামলা করেছে রাশিয়া। এ ছাড়া কিয়েভেও হামলা হয়েছে। অন্যদিকে অধিকৃত ক্রিমিয়া শহরের সেভাস্তোপোলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১০

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৩

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৪

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৫

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৬

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৭

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৮

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৯

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

২০
X