শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:১২ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

গাজা ইস্যুতে এরদোয়ান ও সিসির সঙ্গে মাখোঁর আলাপ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। শনিবার তিনি আলাদাভাবে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে।

মাখোঁ এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি এরদোয়ানের সঙ্গে গাজার বর্তমান পরিস্থিতি ও আসন্ন আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আলোচনা করেছেন। নিউইয়র্কে ২৮-২৯ জুলাই অনুষ্ঠেয় এই সম্মেলনে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান (ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব) নিয়ে কথা হবে।

একই দিনে আলাদাভাবে সিসির সঙ্গেও ফোনে কথা বলেন মাখোঁ। তিনি জানান, গাজায় বর্তমানে যেভাবে মানবিক সংকট তৈরি হয়েছে, তা অগ্রহণযোগ্য। তিনি সতর্ক করে বলেন, অবরোধ ও ইসরায়েলি হামলা গাজাকে দুর্ভিক্ষের মুখে ফেলছে।

ফরাসি প্রেসিডেন্ট দ্রুত যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে সম্প্রতি ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের মতো কয়েকটি ইউরোপীয় দেশও এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে ফ্রান্সের এই অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি একে লজ্জাজনক এবং সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, এই ধরনের স্বীকৃতি শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং হামাসকে উসকে দিতে পারে।

সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X