মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে বঁটির কোপে এসআই আহত

আহত এসআই ইসরাফিল। ছবি : সংগৃহীত
আহত এসআই ইসরাফিল। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তার ছেলের বঁটির আঘাতে ইস্রাফিল হোসেন নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন-উর-রশিদকে গ্রেপ্তারে দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইস্রাফিলের পিঠে বঁটি দিয়ে আঘাত করেন। এ হামলায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবি পুলিশ বাবা ও ছেলেকে আটক করে নিয়ে গেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহত পুলিশ সদস্যর পিঠে ধারাল কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল।

ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন বলেন, সন্দেহভাজন এক আসামিকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যাকে ধরতে পুলিশ গিয়েছিল তিনি আওয়ামী লীগের নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X