সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ইমাম, কওমি মাদ্রাসা শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন-ভাতা দিতে হবে’

প্রীতি সমাবেশে বক্তব্য দেন ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। ছবি : কালবেলা
প্রীতি সমাবেশে বক্তব্য দেন ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, মসজিদের ইমাম, কওমি মাদ্রাসা শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন-ভাতা দিতে হবে। কোরআনের সমাজ তৈরি করতে হলে সবার আগে ইমাম ও মাদ্রাসা শিক্ষক এবং সাংবাদিকরা দেশের জন্য মিলেমিশে কাজ করতে হবে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নে একটি রেস্টুরেন্টে মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জামায়াতের প্রার্থী ড. ইকবাল বলেন, সোনারগাঁয়ে আরবী বিশ্ববিদ্যালয় ছিল, যার নামে সারা বিশ্বে সোনারগাঁ পরিচিতি পেত। সোনারগাঁয়ে ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান একটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে, তাদের অবস্থাও তেমন ভালো না।

তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা দরকার। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগ কাজ করছে। বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা কথা দিয়েছেন, এ সরকারের আমলেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার, জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণের সভাপতি মাহবুবর রহমান। আরও উপস্থিত ছিলেন ডা. আবু বকর সিদ্দিক, মাওলানা ইব্রাহিম, মো. আসাদুল ইসলাম,মাওলানা শাহ আলম, রহমত উল্লাহ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আবু জাফর আতাউল্লাহ ও দেওয়ান খোরশেদ আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X