কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার সুখোই সু-৩০ যুদ্ধবিমান
রাশিয়ার সুখোই সু-৩০ যুদ্ধবিমান

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের বিস্ফোরক ড্রোন হামলায় রাশিয়ার সু-৩০ নামে একটি যুদ্ধবিমান ধ্বংস এবং আরও ৪টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (এসবিইউ)।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

সোমবার (৪ আগস্ট) এসবিইউ এক বিবৃতিতে জানায়, তারা সুনির্দিষ্টভাবে ক্রিমিয়ার একটি রুশ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সু-৩০ নামের একটি বিমান সম্পূর্ণ ধ্বংস করেছে। এ ছাড়া একই হামলায় আরও একটি সু-৩০ এবং ৩টি সু-২৪ জেট বোমা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

এসবিইউ বলেছে, রাশিয়ার সামরিক বিমানঘাঁটির অ্যাভিয়েশন ডিপোতে রাতভর পরিচালিত একটি যৌথ ড্রোন অভিযানে স্পষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এতে অন্তত একটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ৪টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এখন পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। রুশপন্থি টেলিগ্রাম চ্যানেলগুলোতে দাবি করা হচ্ছে, ক্রিমিয়ার পশ্চিম উপকূলে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং সেটি ‘আংশিকভাবে প্রতিহত’ করা হয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা হচ্ছে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ধারাবাহিক সামরিক চাপ সৃষ্টির কৌশলের অংশ। ক্রিমিয়ার সামরিক ও সরবরাহ কেন্দ্রগুলোতে গত কয়েক মাসে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাশিয়া অবৈধভাবে ক্রিমিয়া দখলে নেয়ার পর থেকে অঞ্চলটি রুশ নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X