কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি যে দেশে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশ জন্মহার শূন্য রেখেই রেকর্ড গড়েছে। একটানা ৯৬ বছর কেটে গেছে, অথচ জন্ম নেয়নি একটি শিশুও! এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে।

জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি। সেই থেকে আজ পর্যন্ত প্রায় এক শতাব্দী পেরিয়ে গেলেও কোনো শিশু পৃথিবীর মুখ দেখেনি এই দেশে।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা খুবই সীমিত এবং তার অধিকাংশই অস্থায়ী নাগরিক। দেশটিতে বসবাসরত প্রায় ৯০ শতাংশ মানুষই পোপ, কার্ডিনাল, ধর্মীয় কর্মকর্তা কিংবা প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তি।

এই দেশের নিয়ম অনুযায়ী, যদি কোনো নারী অন্তঃসত্ত্বা হন, তবে তাকে ভ্যাটিকান সিটির বাইরে গিয়ে সন্তান প্রসব করাতে হয়। কারণ, ভ্যাটিকানে কোনো হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা নেই। ফলে সেখানকার কেউই দেশের মাটিতে শিশুর জন্ম দিতে পারেন না। আর জন্ম নেওয়া শিশুটিও ভ্যাটিকানের নাগরিকত্ব পায় না।

সংবাদমাধ্যমগুলো আরও জানায়, ভ্যাটিকান সিটিতে স্থায়ী নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন। এখানে নাগরিকত্ব দেওয়া হয় শুধু কাজের ভিত্তিতে। কাজের মেয়াদ শেষ হলে সেই নাগরিকত্বও বাতিল হয়ে যায়। ফলে পরিবার গঠন বা প্রজন্ম গড়ে তোলার সুযোগও থাকে না।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X