কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বলছে জামায়াত

সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত

জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন ও উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দাবিতে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

ডা. তাহের বলেন, একতরফাভাবে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। কালো টাকার ব্যবহার, পেশিশক্তি ও নির্বাচনী অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। মানুষের দাবিকে উপেক্ষা করায় গণআন্দোলনের বিকল্প নেই। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না–এমন কথা কখনও বলিনি। আমরা বলেছি, আমাদের দাবি মেনে নির্বাচন আয়োজন করতে হবে। আমরা জুলাই সনদের আইনি ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানাচ্ছি।

নির্বাচন পেছাতে চাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের জিজ্ঞাসা করুন, কী প্রমাণ আছে আমরা নির্বাচন পেছাতে চাচ্ছি? তিনজন সচিবকে জামায়াতপন্থি বলা হচ্ছে, তাহলে বাকি ৯৭ জন কার? আমরা এসব বলি না, কারণ আমরা এসব নোংরামিতে বিশ্বাস করি না।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোট দিতে কোনো জটিলতা নেই, বিদ্যমান পদ্ধতির মতোই। বরং জনগণের মধ্যে পদ্ধতিগত জটিলতা কমবে। অন্য দলের দাবি যৌক্তিক হলে সেটাও মানতে বলব, আমাদের দাবি যৌক্তিক হলে সেটাও মানতে বলব– যুক্তিই ঠিক করবে কোনটা যৌক্তিক।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রশ্নে ডা. তাহের বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলে মনে করি না। ফেব্রুয়ারির আগে এখনও পাঁচ মাস সময় রয়েছে, এর মধ্যে আমাদের দাবি পূরণ সম্ভব।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১৯ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সকল জেলা/উপজেলায় বিক্ষোভ মিছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, অ্যাড. মতিউর রহমান আকন্দ, আব্দুর রব, মোবারক হোসেন, মহানগরী উত্তরের নায়েবে আমির আ. রহমান মূসা, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X