শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

রিশাদ হোসেন। ‍ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দেখা যাবে না জাতীয় দলের স্পিনার রিশাদ হোসেনকে। ক্যারিয়ারের উন্নতির জন্য বিপিএলের পরিবর্তে বিগ ব্যাশে খেলতে চেয়ে বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন তিনি। রিশাদের চাওয়াকে প্রাধান্য দিয়ে বিগ ব্যাশের পুরো মৌসুমের জন্য তাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিগ ব্যাশের সবশেষ আসরে হোবার্ট হারিকেন্স ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল। তবে বিপিএল ও জাতীয় দলের দায়িত্ব থাকায় গত মৌসুমে খেলতে যেতে পারেননি তরুণ এই লেগ স্পিনার। তারপরও বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্য রিশাদেই ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জানা গেছে, রিকি পন্টিংয়ের পরামর্শেই তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর। ফাইনাল হবে আগামী বছরের ২৫ জানুয়ারি। একই সময়ে বিপিএলও আয়োজন হওয়ার কথা। তবে পুরো মৌসুমের অনাপত্তিপত্র পাওয়ায় বিপিএল চলাকালে রিশাদের বিগ ব্যাশ খেলতে কোনো বাধা নেই।

উল্লেখ্য, ২৩ বছর বয়সী রিশাদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৩ ইনিংসে নিয়েছেন ৫২ উইকেট। এছাড়া ওয়ানডে ফরম্যাটে ৯ ম্যাচে তার শিকার ৮ উইকেট। বল করার পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন এই লেগ স্পিনার।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X