কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

উন্নত বিশ্বে মহামারির মতো ছড়াচ্ছে ইসলামবিদ্বেষ : এরদোয়ান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : এএফপি
জাতিসংঘের সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : এএফপি

জাতিসংষের ৭৮তম সাধারণ অধিবেশনে বক্তব্য রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় তিনি উন্নত বিশ্বে ইসলামফোবিয়া ও বর্ণবাদ ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন। এরদোয়ান বলেন, উন্নত বিশ্বে মহামারির মতো ইসলামবিদ্বেষ ছড়িয়ে পড়ছে। খবর ডেইলি সাবাহ।

প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান বলেন, বর্তমানে জেনোফোবিয়া, বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ একটি সংকটে পরিণত হয়েছে। গত কয়েক বছরে এ পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।

তিনি বলেন, বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ বর্তমানে মহামারি ভাইরাসের মতো করে উন্নত বিশ্বে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি এখনে অসহনীয় পর্যায়ে চলে গেছে। যা এখন বিগত বছরের তুলনায় অনেক বেশি উদ্বেগজনক।

এরদোয়ান বলেন, বিদ্বেষপূর্ণ বক্তৃতা, মেরুকরণ এবং নিরপরাধ মানুষের বিরুদ্ধে বৈষম্য বিশ্বের সকল প্রান্তের মানুষকে ব্যথিত করে। তিনি বিষয়টির নিন্দা জানিয়ে বলেন, পপুলিস্ট রাজনীতিবীদরা এ বিপদজ্জনক প্রবণতাকে উৎসাহিত করে আগুন নিয়ে খেলছেন।

অধিবেশনে এরদোয়ান পশ্চিমা দেশগুলোতে কুরআন অবমাননার নিন্দা জানিয়ে বলেন, বাকস্বাধীনতার নামে ইউরোপের এমন কর্মকাণ্ড তাদের ভাগ্যে অন্ধকার নিয়ে আসবে।

এর আগে অধিবেশনে কুরআন হাতে নিয়ে বক্তব্য দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, বাকস্বাধীনতা রক্ষার নামে এ ধরনের কর্মকাণ্ডকে বৈষম্যমূলক।

বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন পশ্চিমাসহ মুসলিমদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে অন্যদের পবিত্রতা নিয়ে আপস করা বাকস্বাধীনতার অংশ হিসেবে দেখা উচিত নয়।

তিনি বলেন, আমি আমার মুসলিম ভাইদের বলব, যখনই পবিত্র কুরআন পোড়ানোর মাধ্যমে বা অন্য ধরনের তুচ্ছ কাজের মাধ্যমে আমাদের উসকানি দেওয়ার ঘটনা ঘটবে তখনই একজন নির্বোধ বা পক্ষপাতদুষ্ট ব্যক্তির দ্বারা বিভ্রান্ত হওয়া আমাদের পক্ষে অমূলক। আল কুরআন এতটাই পবিত্র যে কোনো বুদ্ধিহীন ব্যক্তির দ্বারা এটি অপবিত্র হতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১০

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১১

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১২

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

১৩

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১৫

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১৬

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৭

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৮

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১৯

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

২০
X