মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া

রোববার কৌশলগত পারমাণবিক সাবমেরিন ইম্পারেটর আলেকজান্ডার-৩ থেকে বুলাভা নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভ্লাদিমির পুতিনের দেশ। ছবি : সংগৃহীত
রোববার কৌশলগত পারমাণবিক সাবমেরিন ইম্পারেটর আলেকজান্ডার-৩ থেকে বুলাভা নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভ্লাদিমির পুতিনের দেশ। ছবি : সংগৃহীত

নতুন কৌশলগত পারমাণবিক সাবমেরিন থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে রাশিয়া। গতকাল রোববার (৫ নভেম্বর) কৌশলগত পারমাণবিক সাবমেরিন ইম্পারেটর আলেকজান্ডার-৩ থেকে বুলাভা নামের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভ্লাদিমির পুতিনের দেশ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার শ্বেত সাগরের রাশিয়ার উত্তর উপকূলের একটি ডুবো অবস্থান থেকে নতুন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয। পরে সেটি কয়েক হাজার মাইল দূরের রাশিয়ার দূর প্রাচ্যর কামচাটকা উপদ্বীপের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের তথ্য অনুযায়ী, রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্রটি ছয়টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

গত বৃহস্পতিবার সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি) বাতিল করে দিয়ে নতুন আইন পাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে রাশিয়ায় নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে আর কোনো বাধা নেই। পুতিনের এমন পদক্ষেপের পরই নতুন করে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালোর খবর সামনে এলো।

রাশিয়ার প্রজেক্ট ৯৫৫ বোরেই শ্রেণির সাবমেরিনের আধুনিক সংস্করণ হলো ইম্পারেটর আলেকজান্ডার-৩। বোরেই শ্রেণির প্রতিটি সাবমেরিন ১৬টি করে বুলাভা ক্ষেপণাস্ত্র থাকে। ১২ মিটারের এসব ক্ষেপণাস্ত্র ৮ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X