কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইইউ সম্মেলন চায় ৪ দেশ

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামী সপ্তাহে সম্মেলনে বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। তাদের এই সম্মেলনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধ করতে যৌথভাবে যুদ্ধবিরতির আহ্বান জানাতে চায় স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও মাল্টা। এ বিষয়টি এরই মধ্যে ইইউ শীর্ষ সম্মেলনের চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এই চার দেশ। শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপের ২৭ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইইউয়ের শীর্ষ সম্মেলন আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে ইউক্রেনকে সহায়তা, রুশ আগ্রাসন, ও ইইউয়ের দীর্ঘমেয়াদি বাজেট সংশোধন নিয়ে আলোচনা হবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও আলোচ্যসূচিতে রয়েছে।

এই সম্মেলনের আগে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলে কাছে একটি চিঠি দিয়েছেন ওই চার দেশের প্রধানমন্ত্রী। চার্লস মিশেল ইইউ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করে থাকেন। চিঠিতে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের ভয়াবহতা এবং মধ্যপ্রাচ্যে এই সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকির ওপর তারা জোর দেন।

চিঠির সারসংক্ষেপ রয়টার্স বিশ্লেষণ করে দেখেছে। সেখানে দেয়া যায়, জরুরি ভিত্তিতে সংঘাত বন্ধ করতে গাজায় যুদ্ধরত সব পক্ষের মধ্যে একটি দীর্ঘস্থায়ী মানবিক যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানাতে ইইউ নেতাদের অভিন্ন অবস্থানে পৌঁছানো উচিত বলে মনে এই চার দেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া অবিলম্বে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তারা।

স্পেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও মাল্টা আগেই গাজায় ইসরায়েলি হামলার নিন্দা করেছে। ইসরায়েলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব গাজায় একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বানও জানিয়েছে এই চার দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X