কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কারাগার থেকে ‘উধাও’ পুতিনের কট্টর সমালোচক নাভালনি

আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত
আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ‍ও বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে একটি কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই কারাগারে তিনি গত বছরের মাঝামাঝি থেকে বন্দি ছিলেন। তাকে সরিয়ে কোথায় নেওয়া হয়েছে, তা এখানো জানায়নি রুশ কর্তৃপক্ষ। গতকাল (১১ ডিসেম্বর) সোমবার নাভালনির সহযোগীরা এসব তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

এমন সময়ে ৪৭ বছর বয়সি নাভালনি কারাগার থেকে উধাও হলেন যখন রাশিয়ায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। গত শুক্রবার এই নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন পুতিন।

বর্তমানে ৯ বছরের সাজা খাটছেন নাভালনি। এই সাজা খাটার মধ্যে গত আগস্টে এক ফৌজদারি মামলায় তাকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার একটি আদালত। এরপর থেকে নাভালনির সহযোগীরা ধারণা করছিলেন, তাকে রাশিয়ার সবচেয়ে কঠোর কারা ব্যবস্থা হিসেবে পরিচিত বিশেষ রিজিম কলোনিতে সরিয়ে নেওয়া হতে পারে। এই ধরনের কারাগার রাশিয়ায় ৩০টির মতো রয়েছে।

রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কারাগারে বন্দিদের ট্রেনে করে নেওয়া হয়। এই বন্দি স্থানান্তরে কয়েক সপ্তাহ লেগে যায়। এই সময়টাই তাদের অবস্থান ও স্বাস্থ্য সম্পর্ক কোনো তথ্য পাওয়া যায় না। নাভালনিও এমন কোনো প্রক্রিয়ায় আছেন কিনা, তা স্পষ্ট নয়।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেছেন, নাভালনি এতদিন মস্কো থেকে ২৩৫ কিলোমিটার পূর্বে মেলেখভোতে আইকে-৬ কারাগারে বন্দি ছিলেন। তবে ওই কারাগারের কর্তৃপক্ষ নাভালনির আইনজীবীকে জানিয়েছেন, তিনি আর তাদের কারাগারে নেই।

কিরা ইয়ারমিশ রয়টার্সকে বলেন, আমরা জানি না তিনি এখন কোথায় আছেন। তিনি বিশেষ কারাগারে থাকতে পারেন। রাশিয়ায় এই ধরনের প্রায় ৩০টি কারাগার রয়েছে। আমরা প্রতিটি কারাগারে গিয়ে তার খোঁজ করব।

এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। তাকে জেলে রাখা উচিত ছিল না।

পুতিন ও রুশ সামরিক অভিজাত নেতাদের বিরুদ্ধে বেশ সরব ৪৭ বছর বয়সি নাভালনি। ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে প্রথমে সাইবেরিয়ার একটি হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। জার্মানির চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি।

একই বছরের সেপ্টেম্বরে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, নাভালনিকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ বিষ প্রয়োগ করেছে। এ জন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছেন নাভালনি। যদিও পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

এমন পরিস্থিতিতে ক্রেমলিনের হুমকি উপেক্ষা করে ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফিরলে মস্কো বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X