কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কির কঠোর সমালোচনায় ইউক্রেনের সেনাপ্রধান

ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগে ইউক্রেনের সব আঞ্চলিক সেনা নিয়োগ কর্মকর্তাদের বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার এই সিদ্ধান্তকে ভালোভাবে গ্রহণ করেননি দেশটির সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। এমনকি কোনো রাখঢাক ছাড়াই জেলেনস্কির এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) ইন্টারফ্যাক্স ইউক্রেনের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত আগস্টে দুর্নীতির অভিযোগ উঠলে ইউক্রেনের সব অঞ্চলে সেনা নিয়োগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বরখাস্তের ঘোষণা দেন জেলেনস্কি। এমনকি অভিযোগ সত্য প্রমাণিত হলে তা রাষ্ট্রদ্রোহের শামিল হতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।

সোমবার এক অনুষ্ঠানের অবসরে সাংবাদিকরা জেলেনস্কির এই সিদ্ধান্তের ব্যাপারে জিজ্ঞেস করলে ভ্যালেরি জালুঝনি সেনা নিয়োগ প্রধানদের বরখাস্ত করায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, তারা পেশাদার ছিলেন। তারা জানত কীভাবে এই কাজ করতে হতো। অথচ তাদের সরিয়ে দেওয়া হলো।

এর আগে গত নভেম্বরে দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক নিবন্ধে ইউক্রেন যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নিয়ে খোলাখুলি মূল্যায়ন ব্যক্ত করেন জালুঝনি। তার মতামত যুদ্ধ জয় নিয়ে জেলেনস্কির আশ্বাসের সম্পূর্ণ বিপরীত।

এ ছাড়া ইউক্রেনের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা সম্প্রতি বেশ কয়েকজন অজ্ঞাত কর্মকর্তার বরাত দিয়ে দুই নেতার মধ্যে ক্রমবর্ধমান বিরোধের বিষয়টি সামনে নিয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X