মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়া তুরস্কে প্রবেশ করতে পারবে যে ৬ দেশের নাগরিক

ভিসা ছাড়া তুরস্কে প্রবেশ করতে পারবে ৬ দেশের নাগরিক। ছবি : সংগৃহীত
ভিসা ছাড়া তুরস্কে প্রবেশ করতে পারবে ৬ দেশের নাগরিক। ছবি : সংগৃহীত

সাংস্কৃতিক বিনিময় উন্নত করা, পর্যটন জনপ্রিয় করা, ইতিহাস, প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যের প্রতি উৎসাহিত করতে ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ ৬ দেশের নাগরিকদের ভিসা ছাড়া প্রবেশের অনুমোদন দিয়েছে তুরস্ক। খবর আরব টাইমসের।

গত শনিবার (২৩ ডিসেম্বর) দেশটির অফিসিয়াল গেজেটে এ সংক্রান্ত রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিসা ছাড়াই তুরস্কে যাওয়ার পাশাপাশি দেশটিতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন কানাডা, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানসহ ছয় দেশের নাগরিক। বেশি সংখ্যক পর্যটক টানতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিহাস-সংস্কৃতি সমৃদ্ধ দেশ তুরস্কে প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে যান। আরও বেশি পর্যটক টানতেই ওই ৬টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত পর্যটন সেবা চালু করা হয়েছে। তাছাড়া তুরস্ক জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো- পর্যটকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এই দেশগুলোর সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X